Comprehension

নীচের গদ্যাংশ দুটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে লেখো : (MCQ)
এখনও সন্ধ্যা নামতে কিছুটা দেরি । পশ্চিমগামী সূর্য বৈশাখী আকাশে দিনভর খেলেছে। একটা অজানা গন্ধ চারদিকে অয়েল পেইন্টিং-এর মতো করে যেন স্প্রে করে দিয়েছে বনবিবি । সেই গন্ধ সোঁদা । সেই গন্ধ আতঙ্কের । দাঁড়িয়ে গেল নৌকা চালক । একটা বড় টুকরিতে হাত বদল হল কাঁকড়ার ঝাঁক । নুন দিয়ে সেগুলি নিস্তেজ করা হয়েছে । আর তারপরই ঝুপঝাপ বৈঠা মারতে মারতে দ্রুত পাশ কাটিয়ে এগোল নৌকা । আসলে যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয় । সামনে মোহনা । বঙ্গোপসাগরের সঙ্গে সুন্দরবনের এই নদীর মিলনক্ষেত্র । রয়েল বেঙ্গল টাইগারের মোকাবিলায় দুজন রাইফেলধারী কি যথেষ্ট, কে জানে ! ওই রাইফেলের গুলিতে বাঘের গায়ে মাছি বসলে মারা চলবে কিনা সেই নিয়ে রসিকতা আড্ডায় কাটল রাতভর । ভোরের সুন্দরবনের রিংটোন অচেনা-অজানা পাখির ডাকে সেট করা । চড়ায় হেঁটে বেড়াচ্ছে সাইবেরিয়া থেকে এশিয়ার ফেরত না যাওয়া বিভিন্ন প্রজাতির বক । জল থেকে নামার সময় এল সাবধান বাণী । ‘ভুল করে পাথর ভেবে যেখানে সেখানে পা ফেলবেন না । একটু দেখে নিতে হবে । অনেক সময় এই বৈশাখেও কুমিরেরা রোদ পোয়াতে আসে কিনা !’ খানিক বাদে চাপা গলায় হুঁশিয়ারি এল । ‘সর্বদা দল বেঁধে হাঁটুন । ছবি তোলার নেশায় আলাদা হয়ে যাবেন না ।’
এখানকার ওয়াচ টাওয়ার থেকে বাঘের জল পান দেখতে মানুষ আসেন । বনকর্মীরা বললেন, বাঘ যেহেতু সবসময় পেছন থেকে আক্রমণ করে সেহেতু জেলে এবং কাঠুরেরা মাথার পিছনে মুখোশ পরে থাকে । এ ব্যবস্থা স্বল্প সময়ের জন্য কাজ করলেও পরে অবশ্য বাঘ এ কৌশল বুঝে ফেলে এবং আবারও আক্রমণ করে । সরকারি কর্মকর্তারা আমেরিকান ফুটবল খেলোয়াড়দের প্যাডের মতো শক্ত প্যাড পরেন যা গলার পেছনের অংশ ঢেকে রাখে । এ ব্যবস্থা করা হয় বাঘের কামড় প্রতিরোধ করার জন্য, যা বাঘের পছন্দের রণকৌশল । সুন্দবনের বাঘ একটা বিরাট এলাকা জুড়ে থাকে আর সেই এলাকার মধ্যে থাকে একাধিক টাইগার ডেন । সেটা আর কিছুই নয়, একটা উঁচু বালির ঢিবির মতো । যেখানে শিকার ধরে টেনে আনে বাঘ । তারপর সেখানে পচায় শিকারকে । বোটকা গন্ধ বেরোলে তখন বাঘের খিদেটাও নাকি জমে !

Question: 1

‘একটা অজানা গন্ধ চারদিকে অয়েল পেইন্টিং এর মতো করে যেন স্প্রে করে দিয়েছে বনবিবি’ । – এখানে লেখকের কোন ধরনের মানসিকতার প্রকাশ ঘটেছে ?

Show Hint

গন্ধটিকে লেখক ‘আতঙ্কের’ বলেছেন, আবার দৃশ্যটিকে অয়েল পেইন্টিং-এর সঙ্গে তুলনা করেছেন। দুটি অনুভূতিই লক্ষ করো।
Updated On: Oct 19, 2026
  • পরিস্থিতি পছন্দ করছেন না ।

  • চারপাশ দেখে আনন্দে অধীর ।

  • এখান থেকে চলে যেতে চাইছেন ।

  • একই সঙ্গে ভয় ও আনন্দ পাচ্ছেন ।

Show Solution
collegedunia
Verified By Collegedunia

The Correct Option is D

Solution and Explanation

ধাপ 1: প্রসঙ্গ চিহ্নিত করা:
গদ্যাংশে সুন্দরবনের বৈশাখী বিকেলের বর্ণনা আছে। বনবিবির ছড়ানো অজানা গন্ধকে লেখক ‘সোঁদা’ এবং ‘আতঙ্কের’ বলেছেন।

ধাপ 2: মানসিকতা বিচার করা:
‘আতঙ্কের’ শব্দটিতে ভয়ের ভাব স্পষ্ট। আবার ‘অয়েল পেইন্টিং-এর মতো’ উপমায় দৃশ্যের সৌন্দর্য ও মুগ্ধতার ছোঁয়া আছে। অর্থাৎ লেখকের মনে ভয় ও আনন্দ একসঙ্গে কাজ করছে।

চূড়ান্ত উত্তর:
সঠিক উত্তর বিকল্প (4) – একই সঙ্গে ভয় ও আনন্দ পাচ্ছেন।
Was this answer helpful?
0
0
Question: 2

‘ওই রাইফেলের গুলিতে বাঘের গায়ে মাছি বসলে মারা চলবে কিনা’ – এই বাক্যটি দ্বারা বুঝিয়েছে,

Show Hint

আগের বাক্যটি পড়ো – সেখানে রাইফেলধারী দুজন বাঘের মোকাবিলায় যথেষ্ট কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ হয়েছে।
Updated On: Oct 19, 2026
  • বাঘের গায়ে মাছি বসা মাত্র গুলি করা হবে ।

  • গুলি করে মাছি মারা যায় কিনা ।

  • এই রাইফেল দিয়ে বাঘ মারা সম্ভব কিনা ।

  • এই রাইফেল একেবারেই অকেজো ।

Show Solution
collegedunia
Verified By Collegedunia

The Correct Option is C

Solution and Explanation

ধাপ 1: বাক্যটির প্রসঙ্গ দেখা:
এর ঠিক আগের বাক্যে বলা হয়েছে, ‘রয়েল বেঙ্গল টাইগারের মোকাবিলায় দুজন রাইফেলধারী কি যথেষ্ট, কে জানে!’ অর্থাৎ আলোচনা রাইফেলের ক্ষমতা নিয়ে।

ধাপ 2: উক্তির তাৎপর্য বোঝা:
বিশাল বাঘের গায়ে মাছি বসলে তাকে গুলি করে মারা যাবে কিনা – এই রসিকতার মাধ্যমে বোঝানো হয়েছে, এই রাইফেলে আদৌ বাঘ মারা সম্ভব কিনা সে বিষয়ে সন্দেহ আছে।

চূড়ান্ত উত্তর:
সঠিক উত্তর বিকল্প (3) – এই রাইফেল দিয়ে বাঘ মারা সম্ভব কিনা।
Was this answer helpful?
0
0
Question: 3

বাঘের পছন্দের রণকৌশল হল –

Show Hint

অনুচ্ছেদে ‘পেছন থেকে আক্রমণ’ এবং ‘বাঘের পছন্দের রণকৌশল’ কথাগুলি কোথায় আছে খুঁজে দেখো।
Updated On: Oct 19, 2026
  • পিছন দিক থেকে আক্রমণ করা ।

  • সামনাসামনি আক্রমণ করা ।

  • জেলেদের ডিঙিতে উঠে আক্রমণ করা ।

  • কাঠুরেদের মুখোমুখি আক্রমণ করা ।

Show Solution
collegedunia
Verified By Collegedunia

The Correct Option is A

Solution and Explanation

ধাপ 1: গদ্যাংশের সংশ্লিষ্ট লাইন খোঁজা:
গদ্যাংশে আছে, ‘বাঘ যেহেতু সবসময় পেছন থেকে আক্রমণ করে সেহেতু জেলে এবং কাঠুরেরা মাথার পিছনে মুখোশ পরে থাকে।’

ধাপ 2: রণকৌশলের উল্লেখ মেলানো:
পরে বলা হয়েছে, গলার পেছনের অংশ ঢাকার প্যাড পরা হয় ‘বাঘের কামড় প্রতিরোধ করার জন্য, যা বাঘের পছন্দের রণকৌশল’। অর্থাৎ বাঘ পিছন থেকে আক্রমণ করতেই পছন্দ করে।

চূড়ান্ত উত্তর:
সঠিক উত্তর বিকল্প (1) – পিছন দিক থেকে আক্রমণ করা।
Was this answer helpful?
0
0
Question: 4

মন্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ঠিক/ভুল নির্ণয় কর :
“সর্বদা দল বেঁধে হাঁটুন” । এই উক্তির আলোকে কোন মন্তব্যটি ঠিক ?
মন্তব্য (ক) : দল বেঁধে হাঁটলে মানুষ সতর্ক থাকবে
মন্তব্য (খ) : দল বেঁধে হাঁটলে বাঘ আক্রমণ করবে না

Show Hint

উক্তিটি একটি সতর্কবাণী। সতর্কবাণী আর নিরাপত্তার নিশ্চয়তা এক জিনিস নয়, এটি মাথায় রেখে দুটি মন্তব্য বিচার করো।
Updated On: Oct 19, 2026
  • মন্তব্য (ক) ঠিক, কিন্তু মন্তব্য (খ) ভুল ।

  • মন্তব্য (ক) ভুল, কিন্তু মন্তব্য (খ) ঠিক ।

  • মন্তব্য (ক) ও মন্তব্য (খ) দুটোই ঠিক ।

  • মন্তব্য (ক) ও মন্তব্য (খ) দুটোই ভুল ।

Show Solution
collegedunia
Verified By Collegedunia

The Correct Option is A

Solution and Explanation

ধাপ 1: মন্তব্য (ক) যাচাই:
‘সর্বদা দল বেঁধে হাঁটুন, ছবি তোলার নেশায় আলাদা হয়ে যাবেন না’ – এটি সতর্কবাণী। দল বেঁধে চললে একে অন্যের দিকে নজর থাকে, তাই মানুষ সতর্ক থাকে। অতএব মন্তব্য (ক) ঠিক।

ধাপ 2: মন্তব্য (খ) যাচাই:
গদ্যাংশে কোথাও বলা নেই যে দল বেঁধে হাঁটলে বাঘ আক্রমণ করবে না। বরং বাঘ কৌশল বুঝে ফেলে আবারও আক্রমণ করে। তাই মন্তব্য (খ) ভুল।

চূড়ান্ত উত্তর:
মন্তব্য (ক) ঠিক, কিন্তু মন্তব্য (খ) ভুল – বিকল্প (1)।
Was this answer helpful?
0
0
Question: 5

‘প্রতিরোধ’ শব্দটির বিপরীত অর্থের শব্দটি হল –

Show Hint

প্রতিরোধ মানে বাধা দেওয়া। যে শব্দটি বাধার বদলে পক্ষে থাকার অর্থ দেয়, সেটিই বিপরীত শব্দ।
Updated On: Oct 19, 2026
  • আপত্তি

  • প্রতিবাদ

  • বিরোধিতা

  • সমর্থন

Show Solution
collegedunia
Verified By Collegedunia

The Correct Option is D

Solution and Explanation

ধাপ 1: শব্দের অর্থ বোঝা:
‘প্রতিরোধ’ শব্দের অর্থ বাধা দেওয়া বা রুখে দাঁড়ানো। তাই এর বিপরীত অর্থ হবে সহায়তা করা বা মেনে নেওয়া।

ধাপ 2: বিকল্প বিচার:
‘আপত্তি’, ‘প্রতিবাদ’ ও ‘বিরোধিতা’ – তিনটিই বাধা বা অসম্মতির ভাব প্রকাশ করে, অর্থাৎ ‘প্রতিরোধ’-এর কাছাকাছি অর্থের শব্দ। কিন্তু ‘সমর্থন’ মানে পক্ষে থাকা বা সায় দেওয়া।

চূড়ান্ত উত্তর:
‘প্রতিরোধ’-এর বিপরীত শব্দ ‘সমর্থন’ – বিকল্প (4)।
Was this answer helpful?
0
0